1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মানসিক হাসপাতালের দুই দালালের কারাদণ্ড প্রদান 

পাবনা জেলা প্রতিনিধি (আলমগীর কবীর হৃদয়):
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫,
  • 189 Time View
192

পাবনা জেলা প্রতিনিধি (আলমগীর কবীর হৃদয়):

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জেলা এনএসআই পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

১৭ মার্চ সোমবার সকালে জেলা এনএসআই, পাবনা কার্যালয়ের গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানের ভিত্তিতে পাবনা মানসিক হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দালাল চক্রের ২ সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৩ দিন কারাভোগের বিষয় বলা হয়।

জানা যায়, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানিপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। এছাড়া, মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণার সাথে জড়িত ছিলো।

অভিযুক্তরান হলো- কেসমত প্রতাপপুর গ্রামের মৃত আকাশ প্রামানিকের ছেলে মোঃ মামুন হোসেন (৩৬), হেমায়েতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মাহিদুল ইসলাম কালু (৩৮)।

জেলা এনএসআই, পাবনার সুত্র মতে, অত্র কার্যালয়ের ২জন সহকারী পরিচালকসহ ৮ জন সদস্য উক্ত এলাকায় সরজমিনে উপস্থিত থেকে গত কয়েকদিন তথ্য সংগ্রহ করেন।

১৭ তারিখ সকাল সাড়ে দশটার সময় ২জন সহকারী পরিচালকের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম উক্ত এলাকাসহ তৎসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান করে দালালদের অবস্থান এনএসআই পাবনা কার্যালয়কে জানায়।

পরবর্তীতে  উপ-পরিচালক, এনএসআই পাবনার পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পাবনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় অংশ নেয়।

তারা আরও বলেন, পাবনা মানসিক হাসপাতালে সম্প্রতি দালালদের উপদ্রব বেড়ে গেছে। অভিযানের মাধ্যমে উক্ত হাসপাতালে দালালদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে এবং দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের স্বজনদের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026