1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক উদ্ধার, পরিচয়হীন শিশুকে বুকে আগলে রাখল হাসপাতাল - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
May 2, 2026, 5:24 am
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক উদ্ধার, পরিচয়হীন শিশুকে বুকে আগলে রাখল হাসপাতাল

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025,
  • 75 Time View
159

মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক উদ্ধার, পরিচয়হীন শিশুকে বুকে আগলে রাখল হাসপাতাল

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার

মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে রক্তে ভেজা অবস্থায় উদ্ধার হওয়া নবজাতককে নিয়ে জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতেই শিশুটিকে প্রথমে ক্লিনিক কর্তৃপক্ষ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। গুরুতর অবস্থায় আনা হলেও এখন ধীরে ধীরে সেরে উঠছে সে।

হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে গিয়ে দেখা যায়, শিশুটি কখনো চোখ খুলে তাকাচ্ছে, আবার ক্লান্ত শরীরটাকে নিঃশ্বাসের সঙ্গে সামলে নিচ্ছে। নার্স আর আয়ারা তাকে সন্তানের মতোই দেখভাল করছে। পরিচয়হীন এ ছোট্ট প্রাণের পাশে দাঁড়িয়ে ভিড় করছেন বহু মানুষ। কেউ কৌতূহল নিয়ে, কেউ আবার মমতায় ভর করে।

ঘটনাটি ঘটে লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালে। রাতের শিফটে পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম বাথরুম পরিষ্কার করতে গিয়ে প্রথমে নবজাতককে দেখতে পান। তিনি তাৎক্ষণিক ক্লিনিক কর্তৃপক্ষকে জানান। পরে দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার বলেন, নবজাতকটির বয়স দুদিনের মতো। আনার সময় অবস্থা খুবই খারাপ ছিল। দ্রুত সেবা দেয়ার ফলে এখন অনেকটাই স্থিতিশীল। সবাই আন্তরিকভাবে তার পাশে আছে।

ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। তিনি জানান, শিশুটির চিকিৎসাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। পরিবারকে খুঁজে না পাওয়া গেলে ভবিষ্যতে দত্তক প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।

জেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ বৈদ্য বলেন, চিকিৎসা, পুষ্টি ও নিরাপত্তার সব ব্যবস্থা করা হয়েছে। শিশুটির সুস্থতার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে।

এদিকে শিশুটির মা-বাবা কে, সে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। সদর মডেল থানার উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। পরিচয় মিললে পরিবারকে ফেরত দেয়ার সম্ভাবনা দেখা দেবে।

রক্তাক্ত বাথরুম থেকে হাসপাতালের নিরাপদ কক্ষে—ছোট্ট শিশুটির জীবন যেন নতুন করে শুরু হয়েছে। এখন শুধু অপেক্ষা, তার প্রকৃত পরিবারের সন্ধান পাওয়া যায় কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট