1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাদকের জোয়ারে ভাসছে সীমান্ত, আটক ১

বিশেষ প্রতিবেদক,কক্সবাজার:
  • Update Time : রবিবার, মে ৪, ২০২৫,
  • 138 Time View
101

বিশেষ প্রতিবেদক,কক্সবাজার:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

টেকনাফের সাবরাং সীমান্ত দিয়ে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশ কালে ১লাখ ১০ হাজার ইয়াবা সহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে বিজিবি জওয়ানেরা।

বিজিবি জানায়, গত ৩রা মে মধ্যরাতে রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের আওতায় সাবরাং বিওপির দায়িত্বাধীন এলাকা দিয়ে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে একটি সমন্বিত অভিযান চালানোর সিদ্বান্ত নেওয়া হয়। পরিকল্পনা মতে দায়িত্ব পূর্ণ এলাকায় বেশ কয়েকটি দলে ভাগ হয়ে কৌশল গত স্থানে বিশেষ নৌ টহল মোতায়েন করা হয়।

পরে ব্যাটালিয়ানের গোয়েন্দা নজরদারিতে নাফনদীর মায়ানমার অংশে একটি নৌকার সন্দেহ জনক গতিবিধি পরিলক্ষিত হলে নিকটবর্তী স্থানে অপেক্ষারত নৌ-টহলকে দ্রুত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হলে বিআরএম-৪ হতে ৫ এর মধ্যবর্তী স্থানে অবস্থানরত বিজিবির টহল দল মায়ানমারের সন্দেহ জনক নৌ যানটিকে সীমান্তে ধাওয়া করলে তারা মায়ানমার অংশের নাফ নদীর আরো গভীরে চলে যায়।

এ সময় নাফ নদীতে ২জন মাদক বহনকারী সাঁতারুর অবস্থান সনাক্ত করা গেলে বিজিবি নৌ টহল দল সমুহের সমন্বিত অভিযানে মায়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার ডেইল পাড়াস্থ সুদা পাড়ার মৃত আব্দুল আমিনের পুত্র কামাল হোসেন (৪২) কে ১লাখ ১০ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার করা গেলেও রাতের অন্ধকারে অপর ১জন মাদক বহনকারি দ্রুত সাঁতারে সীমান্তের অপর পাশে পালিয়ে যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান,আটককৃত ১ জন আসামি ও জব্দ কৃত ১লাখ ১০ হাজার ইয়াবা যথাযথ আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানাতে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026