1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ১১:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাগুরাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা 

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুর।
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫,
  • 135 Time View
131

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জেলা প্রতিনিধি ফরিদপুর।

মাগুরা জেলার ইছাখাদা বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। বৃহস্পতিবার ১৩ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযানে তেল, সবজি, তরমুজ, ফলের দোকান, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।এসময় মেসার্স রুপা স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে পূর্বে সতর্ক করা সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব জগন্নাথ বসুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১০,০০০ টাকা ও মেসার্স বিসমিল্লাহ স্টোরের মালিক আব্দুর রবকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।

অভিযানে মোট ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পরবর্তীতে তরমুজ, ফলসহ অন্যান্য নিত্য- প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা সহ সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। পবিত্র রমজান মাসে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা সহ নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা কালে সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব দিলীপ কুমার প্রামাণিক ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026