1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মহেশখালীতে ভূমি মেলা- ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 8:47 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মহেশখালীতে ভূমি মেলা- ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, May 26, 2025,
  • 233 Time View
65

মহেশখালীতে ভূমি মেলা- ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোহাম্মদ মহি উদ্দিন ঃ স্টাফ রিপোর্টার

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস, মহেশখালীর আয়োজনে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে ২৫ মে ২০২৫ খ্রি. তারিখ বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক সভা এবং ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালী শেষে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), (অ:দা:), মহেশখালী মোঃ হেদায়েত উল্লাহ,র সভাপতিত্বে জনসচেতনতামূলক সভা এবং ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, “ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য সামনে রেখে ভূমি মেলার আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন নামজারি, খতিয়ান যাচাই, মৌজা মানচিত্র প্রাপ্তি এবং ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অনলাইনে করা যাচ্ছে। সাধারণ মানুষ যাতে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে এবং দালাল চক্রের শিকার না হয়, সে জন্যই এই ভূমি মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

এসময় সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল, মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহাদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ছৈয়দুল হক, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেশখালী উপজেলাধীন পাচঁটি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।

পুরো অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাধারণ জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং প্রশাসনের সঙ্গে জনগণের সেতুবন্ধন সুদৃঢ় করে।

ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

অনুষ্ঠান শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট