1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মহাসড়কে ডাকাতির সময় আন্তঃ জেলা ডাকাত মাহবুব গ্রেপ্তার, পিস্তল ও গুলি উদ্ধার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 18, 2026, 2:01 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মহাসড়কে ডাকাতির সময় আন্তঃ জেলা ডাকাত মাহবুব গ্রেপ্তার, পিস্তল ও গুলি উদ্ধার

মহাসড়কে ডাকাতির সময় আন্তঃ জেলা ডাকাত মাহবুব গ্রেপ্তার, পিস্তল ও গুলি উদ্ধার
  • Update Time : Sunday, September 7, 2025,
  • 158 Time View
61

মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শাজাহানপুর (বগুড়া): মহাসড়কে ট্রাক থামিয়ে পিস্তল ঠেকিয়ে দুই ট্রাক ড্রাইভারের কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের সময় এক আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতের নাম মোঃ মাহবুব খান (৩৫), সে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার পাইকসা গ্রামের মৃত চাঁনের পুত্র। ঘটনাটি ঘটে ৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ১২:৩০ মিনিটে শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামে।

ট্রাক ড্রাইভার মোঃ ফরহাদ মিয়া (৫০) ও তার সহকারী হেলপার মোঃ শিহাব হোসেন, রংপুর মিঠাপুকুর এলাকা থেকে দুটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২৪-৮০৭৩ ও ঢাকা মেট্রো-ট-২০-০১২০) মুরগির খাদ্য বোঝাই করে ফরিদপুর জেলার টেকেরহাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে একটি ট্রাকের পেছনের চাকা পাংচার হলে রাস্তার পাশে থামানো হয়। চাকা পরিবর্তনের সময় মোটরসাইকেলে করে তিনজন অস্ত্রধারী দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে ড্রাইভারদের ঘিরে ফেলে।

এদের মধ্যে মাহবুব খান পিস্তল ঠেকিয়ে ড্রাইভার ফরহাদের কাছ থেকে চালানসহ ৪৫ হাজার টাকা এবং অপর ট্রাক থেকে আরও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। মোট লুটের পরিমাণ ৯০ হাজার টাকা। ড্রাইভারদের চিৎকারে ঘটনাস্থলে পৌঁছায় টহলরত পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে পালিয়ে যায়। তবে মাহবুব খান পালাতে না পেরে ধানের জমির দিকে দৌড় দেয়। পুলিশ এবং ট্রাকের ড্রাইভার ও হেলপার মিলে তাকে ধাওয়া করে আটক করে।

আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মাহবুব খান একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, যার বিরুদ্ধে ২৩টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে ডাকাতি, অস্ত্র আইনে মামলা, খুনের চেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ। তার বিরুদ্ধে দায়েরকৃত নতুন মামলা:
১. মামলা নং-১০, তারিখ: ০৭/০৯/২০২৫; ধারা: ৩৯৪ পেনাল কোড, ১৮৬০ – বাদী ট্রাক ড্রাইভার মোঃ ফরহাদ মিয়া। ২. মামলা নং-১১, তারিখ: ০৭/০৯/২০২৫; ধারা: ১৮৭৮ সালের অস্ত্র আইন, ধারা ১৯(এ) । মাহবুব খানের বিরুদ্ধে পূর্বের উল্লেখযোগ্য মামলা:বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা: ১২টি মামলা
কামারখন্দ থানা: ৩টি মামলা,সিরাজগঞ্জ সদর থানা: ৩টি মামলা সলঙ্গা, উল্লাপাড়া, তাড়াশ থানাসহ আরও থানায় ৫টি মামলা মামলার ধারাগুলোর মধ্যে রয়েছে: ৩৯৪, ৩৯৫, ৩৯৭, ৩৯৯/৪০২, ৩০২, ৩২৬, ৩০৭, অস্ত্র আইনের ১৯(a), ১৯(f), বিস্ফোরক দ্রব্য আইন, এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪। পুলিশ জানিয়েছে, পলাতক দুই আসামি মোঃ জাকির (৩৫) ও মোঃ আশরাফ @ চান্দি আশরাফ (৩৭)-কে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আন্তঃজেলা ডাকাত চক্রের এই সদস্যদের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ এবং সংঘবদ্ধ অপরাধ দমনে অভিযান জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট