1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মসজিদের নাম করে মাটি বিক্রি ; ধ্বংসের পথে ফসলি জমি  

শরিফুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, মে ২, ২০২৫,
  • 175 Time View
151

শরিফুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সালাংকা এলাকায় মসজিদের নাম করে ফসলি জমি কেটে মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মাটি খেকোদের বিরুদ্ধে। এলাকাবাসী বলছে মসজিদ নির্মাণ করার কথা বলে তারা এই জাগির মামুদ মন্ডল ওয়ার্কফ এসেস্টের ফসলি জমি বিক্রি করে টাকা আত্মসাৎ করছে। স্থানীয় প্রশাসন বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়,কালিহাতী উপজেলার সালেংকা এলাকায় জাগির মামুদ মন্ডল নামে ওয়ার্কফ এসেস্টের ৯৩৭ শতাংশ জমি ১৭ বছরে এই এসেস্টের কোন আয় নাই বলে মাটি বিত্রুী করে মসজিদ নিমার্ণ করবে বলে স্হানীয় এক বি, এন, পি নেতাকেও ম্যানেজ করে মাটি বিত্রুীর মহা উৎসব চলছে, ৩৬৩৮নং দলিলে উল্লেখ আছে যে, এই সম্পত্তির আয় দিয়ে এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিম বাচ্চাদের, ও ধমীয় কাছে মানুষের উন্নয়নের জন্য রাখা হয়। যার সরকারি ই সি নাম্বার ১০৫৮০।এই ফসলি জমি থেকে প্রাপ্ত আয় থেকে এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ব্যয় করা হবে বলে উল্লেখ থাকে।জাগির মন্ডল মারা যাবার পর এখনো কোন কমিটি হয়নি এই এসেস্টের অথচ তার ক্ষমতা ব্যবহার করে তার ছেলেরা এই জমি থেকে মাটি বিক্রি করে টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ এলাকাবাসী ও স্থানীয়দের।

এলাকাবাসী বলেন, মসজিদের নাম করে এই মাটি বিক্রি করে ফসলি আবাদ নষ্ট করছে,আশেপাশে বসত বাড়ি রয়েছে সেইগুলো হুমকির মুখে পড়েছে।

উপজেলায় অভিযোগ কারী জাহানারা বেগম বলেন,তারা মাটি কেটে বিক্রি করছে যার কারণে দরখাস্ত দিয়েছি বন্ধ হওয়ার জন্য।

অভিযুক্ত মুসলেম উদ্দিন বলেন, মসজিদ তৈরি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তার নির্দেশে মাটি বিক্রি করছি, আমার বাবার জায়গা বিক্রি করছি আমি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন,অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মসজিদের নাম করে টাকা আত্মসাৎ যেন না করতে পারে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026