1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মাহফুজুর রহমান সাইমন
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫,
  • 144 Time View
124

মাহফুজুর রহমান সাইমন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.) গাবরাখালী (হালুয়াঘাট), ময়মনসিংহে ময়মনসিংহ রেঞ্জের জানুয়ারি/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান। সভায় ডিআইজি মহোদয় অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদক এর মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপি মহোদয়কে বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং , রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট তরান্বিত করার নির্দেশনা দেন। ডিআইজি মহোদয় বলেন আমাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। চাঁদাবাজি, ছিনতাই ও খুন বন্ধ করতে আমাদের শতভাগ চেষ্টা করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে চাঁদাবাজি ও মাদকসহ সকল অপরাধ দমন করতে হবে। থানাগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সকলে সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে। মামলা ও জিডি তদন্তে অগ্রগতি আরো বাড়াতে হবে। মামলা তদন্তে কোন নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যপারে সতর্ক থাকতে হবে। চোরাই মোবাইল ফোন উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চোরাই মোবাইল ফোন কোথায় বিক্রি করা হয়, সেগুলো চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সেক্ষেত্রে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ পারস্পরিক সমন্বয় করে দায়িত্ব পালন করবে। এছাড়াও বিট পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করার মাধ্যমে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন ডিআইজি। তিনি অধিকতর গুরুত্বসহ চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা এবং আসন্ন রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জেলা প্রশাসন, ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে সমন্বয় করে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আবুল কালাম আযাদ; কমান্ডেন্ট (পুলিশ সুপার), আইএসটিসি- ময়মনসিংহ, জনাব রাশিদা বেগম পিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব কাজী আখতার উল আলম; পুলিশ সুপার, পিবিআই, ময়মনসিংহ, জনাব মোঃ রকিবুল আক্তার; পুলিশ সুপার, নেত্রকোণা জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা; পুলিশ সুপার, শেরপুর, জনাব মোঃ আমিনুল ইসলাম; পুলিশ সুপার, জামালপুর, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোরশেদা খাতুন;অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশনস্), জনাব মোঃ মেজবাহ উদ্দিন সহ ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। উক্ত সভায় জুম ক্লাউড এ্যাপস্ এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট),২- এপিবিএন, মুক্তাগাছা; অতিরিক্ত ডিআইজি, এটিইউ, ময়মনসিংহ ডিভিশন; পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার, সিআইডি, ময়মনসিংহ সহ রেঞ্জাধীন জেলা সমূহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্/ ডিএসবি); সকল সার্কেল অফিসার, কোর্ট পুলিশ পরিদর্শকগণ। এসময় অভিন্ন মানদন্ডের আলোকে জানুয়ারি-২০২৫ মাসের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে: শ্রেষ্ঠ জেলা হিসেবে পুলিশ সুপার, জামালপুর, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ইসলামপুর সার্কেল, জামালপুর, জনাব অভিজিত দাস, সহকারী পুলিশ সুপার; শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ – জনাব মোঃ আল- আমিন,পুলিশ পরিদর্শক (নিঃ), অফিসার ইনচার্জ, ঝিনাইগাতী থানা, শেরপুর; শ্রেষ্ঠ এসআই – মোঃ মোজাম্মেল হক, এসআই (নিঃ), কোতোয়ালি মডেল থানা, ময়মনসিংহ; শ্রেষ্ঠ এএসআই – মোঃ সুমন মিয়া, এএসআই (নিঃ), নেত্রকোনা মডেল থানা, নেত্রকোনাদের কে পুরস্কার প্রদান করেন রেঞ্জ ডিআইজি । পরবর্তীতে ফোর্স অফিসারদের উজ্জীবিত করা এবং স্থানীয় জনগনের সাথে মিথস্ক্রিয়া বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অধিবাসী এবং পুলিশ সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026