1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| দুপুর ২:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ময়মনসিংহে যোগদান করা সেই বিতর্কিত ওসি মিজানুর রহমান ক্লোজড

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২৫, ২০২৫,
  • 202 Time View
147

ময়মনসিংহে যোগদান করা সেই বিতর্কিত ওসি মিজানুর রহমান ক্লোজড

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ।

নোয়াখালীর সেনবাগ থানার একটি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মিজানুর রহমানকে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করা হয়েছিল। পরে সমালোচনার মুখে তাকে পুলিশ লাইনে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে।গত সোমবার ওসি কোতোয়ালী থানায় যোগদান করেছিল বিষয় টি আঁচ পেয়ে সাতদিনের ছুটিতে যান । বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, মিজানুর রহমান এজাহারভুক্ত প্রধান আসামি, এটি আমাদের জানা ছিল না। এটি জানলে তাকে ওসি হিসেবে দ্বায়িত্ব দেওয়া হতো না। পরে বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট নোয়াখালীর সেনবাগ থানায় একটি মামলা করেন বিএনপি নেতা নুরনবী বাচ্চু। মামলায় ওসি মিজানুর রহমানকে ১ নম্বর আসামি করা হয়।

মামলায় ২০১৮ সালে নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ করা হয়। তখন সেনবাগ থানার ওসির দায়িত্বে ছিলেন মিজানুর রহমান। এরপর মামলার আসামি অবস্থায় ভালুকা মডেল থানায় পুলিশ পরিদর্শক (অপারেশনস) পদে কর্মরত ছিলেন তিনি। সবশেষ ১৮ মে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম সই করা এক আদেশে তাকে কোতোয়ালী মডেল থানায় ওসি হিসেবে বদলি করা হয়। পরদিন সোমবার রাতে ওসি হিসেবে মিজানুর রহমান যোগদান করেন। বিষয়টি জানানো হলে মঙ্গলবার সকালে সাতদিনের ছুটি নিয়ে চলে যান মিজানুর রহমান। এ অবস্থায় বিতর্ক এড়াতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। সেনবাগ থানার বর্তমান ওসি মো. নাজিম উদ্দিন বলেন, ২০১৮ সালের একটি রাজনৈতিক মামলায় ওসি মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ। তদন্তকারী কর্মকর্তা আব্দুর রউফ বলেন, মিজানুর রহমান ওই মামলার প্রধান আসামি। আসামিরা কেউই জামিন নেননি। বক্তব্য জানতে মিজানুর রহমানের মোবাইল একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি সাড়া দেননি। তবে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, গত সোমবার রাতে ওসি হিসেবে মিজানুর রহমান যোগদান করেন। মঙ্গলবার সকালে তিনি সাতদিনের ছুটিতে যাওয়ার আগেই আমার কাছে চার্জ বুঝিয়ে দিয়ে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026