1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মদনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে, আনোয়ার হোসেন নামের যুবক আটক। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 6:34 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মদনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে, আনোয়ার হোসেন নামের যুবক আটক।

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 94 Time View
58

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নেত্রকোনার মদনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে আনোয়ার হোসেন (২০) নামের এক যুবক কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলার কেন্দুয়া উপজেলার গুগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। একই সাথে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে আনোয়ার ওই কিশোরীকে তার চাচার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

আনোয়ার উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়নগর গ্রামের উচেন আলীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কিশোরীর বাবা কয়েক বছর আগে মারা যান। জীবিকা নির্বাহের তাগিদে ভুক্তভোগীর মা চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। চাচার বাড়িতে থেকে কিশোরী স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়াশুনা করে। প্রায় সময় আনোয়ার ওই কিশোরকে রাস্তায় পেয়ে প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলে নেওয়ার হুমকিও দেয়। সোমবার রাতে আগে থেকে বাড়ির পিছনে উতপেতে থাকে আনোয়ার। তারাবির নামাজের সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয় কিশোরী। তখন তাকে অপহরণ করে নিয়ে যায় আনোয়ার। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মদন থানায় অভিযোগ দায়ের করেন। আনোয়ার ওই কিশোরীকে নিয়ে চট্টগ্রামের বাসে উঠার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ তাকে আটক করে।

ভুক্তভোগীর মা বলেন, রাত ১২টার দিকে আনোয়ার হোসেন মোবাইল ফোনে জানায় আমার মেয়েকে খোঁজাখুঁজি না করতে। মেয়েটি তার কাছে আছে।

এব্যাপারে মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, কিশোরী এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগে আনোয়ার হোসেন নামের যুবককে আটক করা হয়েছে। ওই শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট