1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৪:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মতলব উত্তরে ৫’শ কেজি জাটকা জব্দ

শহিদুল ইসলাম খোকন:
  • Update Time : শনিবার, এপ্রিল ১২, ২০২৫,
  • 137 Time View
119

শহিদুল ইসলাম খোকন:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর কালীরচর, দশানী অংশে অভিযান পরিচালনা করে ট্রলারযোগে পাচারকালে ৫’শ কেজি (৫ মেট্রিক টন) জাটকা মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১২ এপ্রিল) সকালে জব্দ করা জাটকা কোস্টগার্ড মোহনপুর স্টেশনে এতিমখানা, মাদরাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের যৌথ অভিযানে উপজেলার মেঘনা উপকূলীয় কালীরচর, দশানী এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।
এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মো: আমিনুল হক মিয়াজি, কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কবির উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কবির বলেন, জব্দ করা জাটকা বিতরণ করা হয়েছে। অভিযানের সময় জাটকার প্রকৃত মালিক খোঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ছবি ক্যাপশন:
মতলব উত্তরে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026