1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মতলব উত্তরে পিকআপ খাদে পড়ে ব্যবসায়ীর নি হ ত আহত ৮

শহিদুল ইসলাম খোকন :
  • Update Time : সোমবার, মে ৫, ২০২৫,
  • 184 Time View
152

শহিদুল ইসলাম খোকন :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. আলাউদ্দিন (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ মে) ভোর ৬টার দিকে উপজেলার ভাটিরসূলপুর এলাকায় বেরীবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

নিহত আলাউদ্দিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. হামিদ মোল্লা। তিনি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুর থেকে মোট ১২ জন কাপড় ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে করে নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় মালামাল কিনতে যাচ্ছিলেন। পথে মতলব-শ্রীরায়েরচর সড়কে ভাটিরসূলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সেচ ক্যানেলের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. আলাউদ্দিনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ছয়জনকে চাঁদপুর সদর হাসপাতালে এবং দুইজনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীদের মধ্যে মো. জাহাঙ্গীর, কাসেম ও কাইয়ুমের বাড়ি টাঙ্গাইল জেলায়। বাসেদ ও মুজাহিদের বাড়ি সিরাজগঞ্জে। তারাও লক্ষীপুরে কাপড়ের ব্যবসা করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, নিহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের চেষ্টা চলছে।

মতলব উত্তরে পিকআপ খাদে পড়ে মো. আলাউদ্দিন নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026