1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মণিরামপুরে ষাঁড়ের লড়াইয়ে বিজয়ী”কালো ময়না”

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২২, ২০২৫,
  • 258 Time View
118

মণিরামপুরে ষাঁড়ের লড়াইয়ে বিজয়ী”কালো ময়না”

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আবু রায়হান, স্টাফ রিপোর্টারঃ

মণিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের ভরতপুরের মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ জুন পূর্ব নির্ধারিত এ প্রতিযোগীতায় সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে বাহারী সব নামের দেশীয় প্রজাতীর দানবাকৃতির ষাঁড় ও রাখালেরা।

খানপুর ইউপির ভরতপুর গ্রামবাসীর আয়োজনে ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা উপভোগ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড.শহীদ মোঃ ইকবাল হোসেন।

উৎসব মূখর সুশৃঙ্খলতায়, ভরতপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবিবুল্লাহ সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি এড. মকবুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক মোঃ মুক্তার হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আয়ূব আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোঃ শাহীনুর রহমান,মোঃ শরিফুল ইসলাম শরিফ সহ মনিরামপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বৃষ্টি বিঘ্নিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা উপভোগ করতে দূর দূরান্ত থেকে আনন্দ প্রেমী শিশু থেকে বৃদ্ধরা হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার এতিহ্যের ‘গরুর লড়াই’ দেখতে পেয়ে আয়োজকদের প্রতি দাবী করেছেন যে, প্রতি বছরই যেনো এ প্রতিযোগিতা ধারাবাহিক ভাবে আয়োজন করা হয়।

লড়াইয়ে ৩০টি ষাড়কে পরাজিত করে বিজয়ী হয় ছোট মিলনের শক্তিশালী কালো ময়না নামক ষাঁড়।
আনন্দঘন পরিবেশে বিজয়ী ও রানার্সআপ প্রতিযোগী ষাড়ের রাখালের হাতে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026