1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত কাল। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 10:11 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত কাল।

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি
  • Update Time : Sunday, March 23, 2025,
  • 111 Time View
67

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এ বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা, তা আগামীকাল সোমবারের পৃথক সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বাদ দেওয়া মঙ্গলজনক নয়। এবারের শোভাযাত্রায় সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে পাবে মানুষ।

রোববার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, শোভাযাত্রা যখন শুরু হয়েছিল, তখন এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। আগে নাম পরিবর্তন হয়েছে, এবারও তা হতে পারে। এবার বাঙালিদের শোভাযাত্রা হবে না, সবার শোভাযাত্রা হবে। নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো সমস্যা হবে না, কারণ ইউনেস্কো শোভাযাত্রাকেই স্বীকৃতি দিয়েছিল।

তিনি আরও বলেন, এবার পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে—এমন কোনো নির্দেশনা থাকবে না। তবে অনুষ্ঠান কতক্ষণ চলবে, তা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।

মোস্তফা সরয়ার ফারুকী জানান, চৈত্র সংক্রান্তিতে শিল্পকলায় রক কনসার্ট অনুষ্ঠিত হবে। পহেলা বৈশাখে সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চীনা দূতাবাসের সহযোগিতায় ড্রোন শো আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট