ভ্যানচালকের ছেলে সাকিবের সাফল্য: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হওয়ার গৌরব অর্জন
হেলাল উদ্দিন, উপজেলা প্রতিনিধি
Update Time :
Thursday, June 26, 2025,
131 Time View
ভ্যানচালকের ছেলে সাকিবের সাফল্য: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হওয়ার গৌরব অর্জন
হেলাল উদ্দিন, উপজেলা প্রতিনিধি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ ফাযিল মাদরাসার মেধাবী শিক্ষার্থী নাজমুস সাকিব এবারের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৭৫তম মেধাস্থান অর্জন করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। মহামারীর সময়ে আর্থিক কষ্টের কারণে সাকিবের পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এমন প্রতিকূল পরিস্থিতিতে নবম শ্রেণিতে থাকা অবস্থায় পরিবারের হাল ধরতে স্বর্ণের দোকানে কাজ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। দীর্ঘ পাঁচ বছর ধরে দিনের বেলায় কাজ আর রাতের বেলায় পড়াশোনা চালিয়ে যান এই অদম্য মেধাবী তরুণ। এর পাশাপাশি বিভিন্ন অনলাইন পেইড কোর্স থেকেও জ্ঞান আহরণ করে আত্মপ্রস্তুতি অব্যাহত রাখেন...
55
হেলাল উদ্দিন, উপজেলা প্রতিনিধি
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ ফাযিল মাদরাসার মেধাবী শিক্ষার্থী নাজমুস সাকিব এবারের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৭৫তম মেধাস্থান অর্জন করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
মহামারীর সময়ে আর্থিক কষ্টের কারণে সাকিবের পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এমন প্রতিকূল পরিস্থিতিতে নবম শ্রেণিতে থাকা অবস্থায় পরিবারের হাল ধরতে স্বর্ণের দোকানে কাজ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। দীর্ঘ পাঁচ বছর ধরে দিনের বেলায় কাজ আর রাতের বেলায় পড়াশোনা চালিয়ে যান এই অদম্য মেধাবী তরুণ। এর পাশাপাশি বিভিন্ন অনলাইন পেইড কোর্স থেকেও জ্ঞান আহরণ করে আত্মপ্রস্তুতি অব্যাহত রাখেন সাকিব।
তার এই অধ্যবসায় এবং ত্যাগই আজ সাফল্যে রূপ নিয়েছে, যা প্রতিটি সংগ্রামী শিক্ষার্থীর জন্য হয়ে উঠতে পারে অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টিান্ত