1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভোলায় বাস শ্রমিক‌ ইউনিয়‌নের ধর্মঘট প্রত্যাহার

এনামুল হক ডালিম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 147 Time View
127

এনামুল হক ডালিম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ভোলায় বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় বাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টানা তিন দিন পর শুরু হয়েছে ভোলার অভ্যান্তরীন ৫টি রুটে বাস চলাচল।

মঙ্গলবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী এবং সিএনজি চালকদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে দুপুর ১টার দিকে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি।

জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান জানান, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মো. শরীফুর হক ও ভোলা নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তাদের আশ্বাসে আমরা বাস ধর্মঘট প্রত্যাহার করেছি।

এদিকে সিএনজি অটোরিকশা চলাচলে নতুন কিছু নিয়ম সংযুক্ত করে তাদের চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি সিএনজি অটোরিকশায় ৩ থেকে ৪ জনের বেশি যাত্রী তুলতে পারবে না। এছাড়াও মহাসড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে চলাচলের জন্য বলা হয়েছে।

উল্লেখ, গেল রোববার বিকেল আনুমানিক ৪টার দিকে ভোলার উপশহর বাংলাবাজার এলাকায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ওইদিন সন্ধ্যার পর মহাসড়কে সিএনজি নিষিদ্ধ চেয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিক ইউনিয়ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026