
ভোলায় গণভোট এর প্রচারণা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত।
মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি, ভোলা সদর
আজ ২৮/০১/২০২৬ ভোলা জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘জেলা ইমাম সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান ও ভোলার সম্মানিত জেলা প্রশাসক মহাদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়। তিনি সামনে নির্বাচনকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উক্ত সম্মেলনে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ইমামদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
এবং ইমামদের কি করনীয় কিভাবে তারা সচেতন করবে জনগণকে এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষযয়ে জানানো হয় । উক্ত সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক শতাধিক ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।