1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:০৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি 
  • Update Time : রবিবার, মে ৪, ২০২৫,
  • 134 Time View
105

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৩ মে) বিকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা ডা. আব্দুর রহিম সরকার।

দরবস্ত ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রউফ বি.এস-সি’র সভাপতিত্বে ও সহ-সেক্রেটারি জিএম লিচু মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জননেতা আবুল হোসেন সরকার, সহ-সেক্রেটারি মশিউর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল হান্নান, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি শাইনুর ইসলাম, কোমরপুর জামে মসজিদের ঈমাম হাফেজ আবু ঈমাম, ওলামা পরিষদের সহ-সভাপতি ইউনুস আলী মানিক, ডা. এ.টি.এম আজহারুল ইসলাম প্রমুখ। সভায় ভিন্ন ধর্মাবলম্বীর লোকজন তাদের মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের লোকজন পরস্পর ভাই-ভাই, ভাই-বোন হিসেবে শান্তিতে বসবাস করবে।

সমাবেশ শেষে দরবস্ত ইউনিয়ন ২নং ওয়ার্ডের জামায়াতে ইসলামী অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়। এতে উত্তম কুমারকে সভাপতি, সেক্রেটারি সবুজ চন্দ্র, সদস্য বিনয় চন্দ্র, মনোরঞ্জন বি.এস-সি, মনোরঞ্জন মন্ডল, শচী নন্দন, বিমলেন্দু, বিপ্লব, যদু, মানমেন্দ্রনাথ মিঠু, সুব্রত বর্মন, সবুজ বর্মন, অপূর্ব রায়, পল্লব রায়, সুধা সুদন কুমার, নিত্য রায়সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026