1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ভালুকায় সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণ, জবরদখল চেষ্টার দায়ে আ*টক ৫ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 11:41 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

ভালুকায় সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণ, জবরদখল চেষ্টার দায়ে আ*টক ৫

Reporter Name
  • Update Time : Sunday, June 29, 2025,
  • 274 Time View
58

ভালুকায় সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণ, জবরদখল চেষ্টার দায়ে আ*টক ৫

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ

সরকারি গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি জবরদখলের অপচেষ্টা করায় পাঁচ দখলবাজকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। শনিবার (২৮ জুন ২০২৫) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী মৌজার সিএস ১১০ নম্বর দাগে চলমান সীমানা প্রাচীর ও গেইট নির্মাণকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মো. হারুন উর রশীদ খানের নেতৃত্বে ও হবিরবাড়ী বিট কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খানের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানে জবরদখলের কাজে ব্যবহৃত কোদাল, বেলচা, ইট, সিমেন্টসহ নির্মাণ সামগ্রী জব্দ করা হয় এবং পাঁচজনকে আটক করে আদালতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন:

১. মো. সুজন মিয়া (৪০), হবিরবাড়ী ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে
২. মো. রহিম ইসলাম (৩০), ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মো. ছামছুল হকের ছেলে
৩. মো. জজ মিয়া (৩৬), জামিরাপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে
৪. মো. বিল্লাল (৪৫), হবিরবাড়ী ইউনিয়নের মৃত হাসমত আলীর ছেলে
৫. মো. রিপন (৪১), ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মৃত আ. মানহাসের ছেলে

অভিযানের সময় আরও ১০-১২ জন দখলদার পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খান বলেন, “২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনভূমিতে বেআইনি নির্মাণের দুঃসাহস করায় আটক করা হয়েছে। কোনো প্রভাবশালী বা মহলকেই ছাড় দেওয়া হবে না।”

ভালুকা রেঞ্জ কর্মকর্তা মো. হারুন উর রশীদ খান হুঁশিয়ারি দিয়ে বলেন, “বনভূমি দখলের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট