1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:০৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভালুকায় মানুষের কঙ্কালসহ যৌথবাহিনীর হাতে আ*টক-১

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২০, ২০২৫,
  • 181 Time View
104

ভালুকায় মানুষের কঙ্কালসহ যৌথবাহিনীর হাতে আ*টক-১

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে মানুষের কঙ্কাল সহ একজনকে আটক করেছে যৌথবাহিনী। উপজেলার মেহেরাবাড়ী বাজার এলাকা থেকে মোঃ মাসুদ রানা (২২) কে তিনজন মানুষের কঙ্কালসহ জব্দ করেছে।

সেনাবাহিনীর ক্যাম্প সুত্রে জানা যায়, (২০জুন) শুক্রবার সকাল ছয়টার দিকে তিনটি স্কুল ব্যাগ ভর্তি মানব কঙ্কাল গুলো বিক্রির জন্য মাসুদসহ দুইজন ঢাকা যাচ্ছিলেন। উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বাসে উঠার সময় যৌথবাহিনীর চেকপোস্ট তল্লাশি টিমের কাছে সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ গুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালাতে চায়,

এ সময় স্থানীয়দের সহযোগিতায় মেহরাবাড়ী বাজার থেকে মাসুদকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলি সহ কঙ্কাল গুলো জব্দ করে, পরে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেন।

ভালুকা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জানান,
থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী (ভালুকা ক্যাম্প) চেকপোস্ট বসিয়ে মেহরাবাড়ী এলাকায় তল্লাশির সময় মানুষের কঙ্কাল সহ মাসুদকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক কৃত মোঃ মাসুদ রানা শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে মানুষের কঙ্কাল নিয়ে ঢাকায় বিক্রি করেন, সে কঙ্কাল চুর চক্রের সদস্য ।

স্থানীয়রা জানান বেশ কিছু দিন যাবৎ উপজেলার হবিরবাড়ী সহ বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু মানুষের কঙ্কাল চুরি হয়েছে, প্রায় এক মাস আগে হবিরবাড়ী ইউনিয়নের লবনকোঠা এলাকার একটি গোরস্থান থেকে একরাতেই পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026