1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ভালুকায় মাছের খাদ্যে মৃ*ত মুরগির নাড়িভুঁড়ি: মজিবর মল্লিককে জরিমানা ও কা*রা*দণ্ড - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 8:34 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

ভালুকায় মাছের খাদ্যে মৃ*ত মুরগির নাড়িভুঁড়ি: মজিবর মল্লিককে জরিমানা ও কা*রা*দণ্ড

Reporter Name
  • Update Time : Wednesday, July 23, 2025,
  • 331 Time View
82

ভালুকায় মাছের খাদ্যে মৃ*ত মুরগির নাড়িভুঁড়ি: মজিবর মল্লিককে জরিমানা ও কা*রা*দণ্ড

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিশেষ প্রতিনিধি: পুলক শেখ । ভালুকা, ময়মনসিংহ
২৩ জুলাই ২০২৫

ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে মো. মজিবর মল্লিকের মালিকানাধীন একটি ফিশারিতে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুঁড়ি ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে ভালুকা উপজেলা প্রশাসন। বুধবার (২৩ জুলাই) পরিচালিত এই অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মজিবর মল্লিককে ৫০,০০০ টাকা (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড এবং ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানটি ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় ভালুকা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(২) ধারা অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাছের খাদ্যে অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “মৎস্য চাষে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ফিশারিতে পচা উপাদান ব্যবহারের ফলে তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে আশপাশের এলাকায় বসবাসকারীদের কষ্ট হচ্ছে। এটি বায়ু, পানি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। প্রশাসন জানায়, এ ধরনের অপরাধ যাতে ভবিষ্যতে কেউ না করে, সেজন্য নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট