1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভালুকায় মহাসড়কের পাশে যুবকের লাশ, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মৃ*ত্যুর ঘটনা

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২২, ২০২৫,
  • 162 Time View
100

ভালুকায় মহাসড়কের পাশে যুবকের লাশ, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মৃ*ত্যুর ঘটনা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে নাজমুল ইসলাম (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ জুন ২০২৫) সকালে উপজেলার জামিরদিয়া এলাকার এলএক্স ইস্কয়ার কোম্পানির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাজমুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মোছাঃ মারিয়া আক্তারকে হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও থানা পুলিশের তথ্য মতে, গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকায় তাজ উদ্দিনের বাসায় চার মাস ধরে ভাড়া থেকে এলএক্স ইস্কয়ার কোম্পানিতে চাকরি করছিলেন মারিয়া আক্তার। পারিবারিক কলহের কারণে স্বামী নাজমুল ইসলাম আলাদা বাসায় ভাড়া থাকতেন।

শনিবার রাতে স্ত্রীর সঙ্গে দেখা করতে ওই কোম্পানির সামনে যান নাজমুল। সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে মারিয়া ঘটনাস্থল ত্যাগ করেন। পরদিন সকালে মহাসড়কের পাশে পড়ে থাকা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, “নাজমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানে আত্মহত্যা করেছেন তিনি। তার মুখ দিয়ে বিষের গন্ধ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026