1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৩:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভালুকায় পুলিশের অভি,যানে তিন মা,দক ব্যবসায়ী গ্রেফ,তার

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫,
  • 185 Time View
135

ভালুকায় পুলিশের অভি,যানে তিন মা,দক ব্যবসায়ী গ্রেফ,তার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিশেষ প্রতিনিধি: পুলক শেখ | ভালুকা (ময়মনসিংহ)
৩০ জুলাই ২০২৫, বুধবার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে উথুরা ইউনিয়নের খোলাবাড়ী মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, খোলাবাড়ী গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে মোঃ মতিউর রহমান মিন্টু (৪৫), হাতিবেড় আশ্রয়ন প্রকল্পের মোঃ ইব্রাহীম ফকিরের ছেলে মোঃ আব্দুল জব্বার (৪২) এবং মর্চি গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ সোহেল মিয়া (৩৬)।

ভালুকা থানার উপ-পরিদর্শক মোঃ নূরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়। জব্দকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা এবং ইয়াবার মূল্য ১০ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ও ১০(ক) ধারায় ভালুকা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিল। তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নিয়মিত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026