1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৩:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভালুকায় ত্রিপল খুনের মাম*লায় দেবর নজরুল ইসলাম গাজীপুর থেকে গ্রে*প্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 212 Time View
128

ভালুকায় ত্রিপল খুনের মাম*লায় দেবর নজরুল ইসলাম গাজীপুর থেকে গ্রে*প্তার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পুলক শেখ, বিশেষ প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালি এলাকায় একই পরিবারের তিনজনকে নির্মমভাবে জবাই করে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন নজরুল ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহতরা হলেন—ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা বেগম (৭) ও পুত্র নিরব (২)। গত ১৩ জুলাই (রবিবার) রাতের কোনও এক সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দেড় মাস আগে নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম খারুয়ালি এলাকার ফয়ুম মিয়ার একটি দুই কক্ষের বাসা ভাড়া নেন। রফিকুল কাঠালী এলাকায় একটি মিল কারখানায় চাকরি করতেন, আর নজরুল অটোরিকশা চালাতেন।

রবিবার রাত ৮ টার দিকে রফিকুল কর্মস্থলে চলে যান। পরদিন সকালে ফিরে এসে বাসার বারান্দার দরজায় তালা দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাড়ির মালিককে ডেকে আনেন। পরে তালা ভেঙে ভিতরে ঢুকে তিনি দেখতে পান, স্ত্রী, কন্যা ও পুত্রের গলাকাটা মরদেহ খাটের ওপর পড়ে আছে।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা ও রক্তমাখা চাদর জব্দ করে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কীর্তনখলা গ্রামে। তিনি ভালুকার সেনেরবাজার এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন।

আজ ১৫ জুলাই (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জানান, “আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।”

স্থানীয়দের মধ্যে এই জঘন্য হত্যাকাণ্ড ঘিরে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026