1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে একাধিক মাম*লার আ*সামি আ*টক

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২০, ২০২৫,
  • 74 Time View
73

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শার্শা উপজেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন দৈনিক প্রভাতী বাংলাদেশ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে রিপন সরকার (পাসপোর্ট নম্বর- A08018644) নামের একাধিক মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার নামে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় দেখতে পান রিপন সরকার বগুড়া সদর থানায় দায়েরকৃত একাধিক মামলার এজাহার নামীয় আসামি।

আটক রিপন বগুড়া জেলার সদর থানার ঠেংগামারা গ্রাম সাজু সরকারের ছেলে।

বগুড়া সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, রিপনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর দায়েরকৃত মামলা নম্বর-৪১ (ধারা-১৪৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড এবং ৩/৫/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮) এবং ২০২১ সালের ১২ অক্টোবর দায়েরকৃত মামলা নম্বর-২৯ (ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩) রয়েছে। উভয় মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান সে এজাহারভুক্ত আসামি তাকে আটক করা হয়েছে।ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026