1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৭:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভারতের প্রখ্যাত অভিনেতা মুকুল দেব আর নেই

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫,
  • 244 Time View
125

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গতকাল শুক্রবার দিবাগত রাতে দিল্লিতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। শেষ কয়েকদিন তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালেই তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে।

মুকুল দেবের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম প্রকাশ করেন অভিনেতা মনোজ বাজপেয়ী। হিন্দি সিনেমার পাশাপাশি তিনি বাংলা, মালায়ালম, পাঞ্জাবি ও মারাঠি চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তিনি জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ছোট ভাই।

বলিউডে মুকুলের পথচলা শুরু হয় ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে, যেখানে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন। এই সিনেমায় বলিউডে অভিষেক হয় সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনেরও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। এ ছাড়া ‘সন অব সরদার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’–এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি।

বাংলা চলচ্চিত্রে মুকুল দেব টালিউড সুপারস্টার জিৎ-এর সঙ্গে ‘আওয়ারা’, ‘বচ্চন’ ও ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।

মুকুল দেব জন্মগ্রহণ করেন নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে। তাঁর বাবা হরি দেব সে সময় দিল্লি পুলিশের সহকারী কমিশনার পদে কর্মরত ছিলেন। বাবার অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হন মুকুল। তিনি আফগান সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং পশতু ও ফারসি ভাষায়ও ছিলেন দক্ষ।

তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। একাধিক ভাষার সিনেমায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026