1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আমীর সৈয়দ গোলাম সারওয়ার আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১৬, ২০২৫,
  • 216 Time View
102

রিপন সরকার বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আমীর ও ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মী সৈয়দ গোলাম সারওয়ার ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।আজ (১৬ জুন) ভোররাত ৪টা ৫০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক জেলা আমীর সৈয়দ গোলাম সারওয়ার সাবেবের নামাজে জানাজা, বাদ আছর বিকাল ৫টার পর, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়, নামাজে জানাজায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয়, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, মাওলানা আব্দুল হালিম, আরো অন্যান্য বিভিন্ন জেলার আমির নেতৃবৃন্দ কর্মী এবং দ্বীনি ভাইয়েরা অংশগ্রহণ করেন।

সৈয়দ গোলাম সারওয়ার নরসিংদী জেলার ঘোড়াদিয়া এলাকার মরহুম সৈয়দ শামছুল হক মাস্টারের সন্তান ছিলেন। ছাত্রজীবন থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় বসবাসকারী গোলাম সারওয়ার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার আমীর হিসেবে সংগঠনকে নেতৃত্ব দেন।
তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ও সাহসী নেতা। রাজনৈতিক প্রতিকূল পরিবেশে তিনি নিরলসভাবে সংগঠনের দায়িত্ব পালন করেছেন, বহুবার কারাবরণ করেছেন এবং রাষ্ট্রীয় নিপীড়ন সহ্য করেছেন। তাঁর অবদান জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বর্তমান আমীর মাওলানা মোবারক হোসাইন ও সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “মরহুম ছিলেন একজন আদর্শবান, সৎ ও দূরদর্শী নেতা। তাঁর ইন্তেকালে আমরা একজন নির্ভরযোগ্য সংগঠক হারালাম। তাঁর ইন্তেকালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পাশাপাশি ব্যক্তিগতভাবে তাঁর স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী গভীর শোকাহত। আমরা আল্লাহ তাআলার দরবারে মরহুমের সকল পাপ মার্জনা ও জান্নাতুল ফিরদাউস লাভের জন্য দোয়া করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
“মৃত্যুই হলো জীবনের চূড়ান্ত সত্য,আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে অবিচল থাকার তাওফিক দিন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026