1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৩:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ব্রাহ্মণবাড়িয়া পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আসিফ খান
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫,
  • 137 Time View
80

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আসিফ খান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আলাকপুর ও কোড্ডায় এসব দুর্ঘটনা হয়।

নিহতরা হলো– শহরের কলেজপাড়ার শওকত ভূইয়ার ছেলে ওমর ফারুক (১৮) ও নবীনগরের দুরাইন গ্রামের সাবেক সেনা সদস্য মোকাদ্দেস মিয়া (৭০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি সকালে মোটরসাইকেল মেরামত করতে চিনাইর যান। সেখানে মেরামত করার পর মোটরসাইকেল মেকানিক ফজলে রাব্বিসহ ব্রাহ্মণবাড়িয়া সদরে ফিরছিলেন। পথে সুলতানপুর-আখাউড়া সড়কের আলাকপুরে দিগন্ত পরিবহনের বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন এবং ফজলে রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠান।’

ওসি আরও বলেন, ‘অপর দুর্ঘটনায় মোকাদ্দেস মিয়া নামে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। মোকাদ্দেস তাঁর স্ত্রীসহ আখাউড়ার খরমপুরে মাজার জিয়ারত করতে যান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে ফিরছিলেন। পথে আখাউড়া-সুলতানপুর সড়কের কোড্ডা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোকাদ্দেস মিয়া। তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026