1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্তার হোসেন গ্রেপ্তার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 1:33 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্তার হোসেন গ্রেপ্তার

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি
  • Update Time : Sunday, March 23, 2025,
  • 98 Time View
74

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. আক্তার হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) ভোরে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আক্তার জালালাবাদ থানাধীন আউসা (হাউসা) গ্রামের আব্দুল মনিরের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২২ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে শান্ত নামের এক যুবক আহত হয়েছেন। তার দায়ের করা মামলার আসামি হিসেবে আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, শনিবার সিলেট মহানগরের আরামবাগ এলাকার একটি কনভেনশন হলে আয়োজিত এনসিপি’র ইফতার মাহফিলে ওই দলের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। এ সময় শান্ত নামে লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের ঠিক ৭/৮ মিনিট আগে মঞ্চে বক্তব্য রাখছিলেন এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এমন সময় মঞ্চে বসা নিয়ে দলটির নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন।

এনসিপির এক যুগ্মআহ্বায়ক পদবীর এক নেতা জানান, অন্তত ২৫/৩০ জন ইফতার মাহফিলে এসে হট্টগোল ও হাতাহাতি করে বেরিয়ে যান। ইফতারের সময় পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও পরবর্তীতে আবারও তারা মারামারিতে জড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে, ঘটনার ভিডিওচিত্র ধারণকালে কয়েকজনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের কয়েকজন নেতা। এ ঘটনায় সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তারা উল্টো তেড়ে আসেন। পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে নেতাকর্মীরা সরে গেলেও ইফতার না করেই সাংবাদিকদের বড় একটি অংশ অনুষ্ঠাস্থল ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট