1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো নিলয়কে আর্থিক অনুদান বিএনপির - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 26, 2026, 5:07 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো নিলয়কে আর্থিক অনুদান বিএনপির

স্টাফ রিপোর্টার : মোহাম্মদ মিনার হোসেন খান
  • Update Time : Wednesday, June 11, 2025,
  • 102 Time View
86

স্টাফ রিপোর্টার : মোহাম্মদ মিনার হোসেন খান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে বাম চোখ হারানো তানভীর মোল্লা নিলয়কে আর্থিক অনুদানের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের নির্দেশে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামে নিলয়ের বাড়িতে গিয়ে নগদ অনুদান তুলে দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।

এছাড়া নিলয়ের উন্নত চিকিৎসার জন্য সার্বিক দায়িত্ব নিয়েছেন পলাশ উপজেলা বিএনপি। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সাহসী যোদ্ধা ১৮ জুলাই বিকালে নরসিংদীর ভেলানগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের যোগ দেয়। মিছিলটি কিছুদূর অগ্রসর হওয়ার পর পুলিশের এলোপাতাড়ি গুলি আসতে থাকে।

এ সময় পুলিশের করা গুলিতে নরসিংদীর এনকেএম হাই স্কুল এন্ড হোমস বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী শহীদ তাহমিদ ভূইয়া গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাকে উদ্ধার করতে গেলে তানভীর মোল্লা নিলয়ের বাম চোখে পুলিশের ছোড়া একাধিক গুলি লাগে।

মুহুর্তে সেও মাটিতে লুটিয়ে পড়লে সেখান থেকে শিক্ষার্থীরা তাকে উদ্বার করে নরসিংদী জেলার ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শিক্ষার্থীরা তার বাবাকে খবর দিলে তার বাবা হাসপাতাল থেকে নিলয়কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্বার করে সন্ধ্যার পর বাড়িতে নিয়ে আসে। এরপর চোখের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও আর্থিক অসুবিধার কারণে তাকে উন্নত চিকিৎসা করাতে পারে নি পরিবার। ফলে ধীরে ধীরে নিলয়ের বাম চোখটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে।

নগদ অর্থ অনুদান দিতে এসে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন বলেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান যখনই জানতে পেরেছেন যে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রথম সারির সাহসী যোদ্ধা চিকিৎসার অভাবে ধীরে ধীরে অন্ধ হয়ে পড়েছে।

তখনই পলাশ উপজেলা বিএনপিকে নির্দেশ দিয়েছে যেন দ্রুত নিলয়কে আর্থিক সহায়তা সহ তার উন্নত চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে। তারই প্রতিফলন হিসেবে পলাশ উপজেলা বিএনপি নিলয়কে আর্থিক সহায়তা করাসহ তার উন্নত চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট