1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ১, ২০২৫,
  • 143 Time View
95

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে “তৃণমূল সাংবাদিকতার অঙ্গিকার” স্লোগান ধারণকারী পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেঁটে মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিপ) মোর্শেদা খানম, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নাজমুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব এর সদস্য সচিব আহমেদুজ্জামান আলম।

এসময় কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, দি এশিয়ান এইজ প্রতিনিধি মো. মোনায়েম খান, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, দৈনিক কালবেলা প্রতিনিধি রাজু দত্ত, দৈনিক মাতৃভূমি প্রতিনিধি আব্দুস সালাম, শামীম তালুকদার প্রমুখ সহ পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অতিথিরা পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করে তাদের বক্তব্যে বলেন, পত্রিকাটি বিগত ১৪ বছর ধরে এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নানা সাময়িক ঘটনা পাঠকের সামনে তুলে ধরে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। আগামীদিনগুলোতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে। পরে অতিথিরা ১৫ বছর পদার্পণে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকা বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ সভাপতির বক্তব্যে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পত্রিকার ১৫ বছর পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিগত ১৪ বছর ধরে কতো সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা আপনাদের সাথে ভাগাভাগি করে নিয়েছি। অনাগত আগামী দিনগুলোও আশা করছি আপনাদের প্রীতি ও ভালোবাসা আমাদের চলার পথে প্রেরণা যোগাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026