1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:০৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বেসরকারি হাসপাতাল এ জেলা প্রশাসনের অভিযান, ৪০০০০ টাকা জরিমানা আদায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ২৪, ২০২৫,
  • 116 Time View
86

বেসরকারি হাসপাতাল এ জেলা প্রশাসনের অভিযান, ৪০০০০ টাকা জরিমানা আদায়

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ কামরুল হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার

কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক্যাল ল্যাবে ব্যবহৃত কেমিক্যাল সমূহের মেয়াদ ও ল্যাবের সামগ্রিক পরিবেশ মনিটরিং-এ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার ( ২৪ জুন ২০২৫) জেলা সদর হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
‎অভিযান কালে হাসপাতাল ও ক্লিনিক্যাল ল্যাব গুলোর সামগ্রিক পরিবেশ ও ল্যাবে ব্যবহৃত কেমিক্যাল সমূহে বিভিন্ন অসঙ্গতি থাকায় মেডিক্যাল প্রাক্টিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি আইন ১৯৮২ এর ১৩ ধারা, ভোক্তা অধিকারের ৫৩ ধারায় ইউনিয়ন হাসপাতালকে ১৫,০০০ টাকা, ইউনিয়ন ফার্মেসিকে ৫,০০০ টাকা এবং ডিজিটাল ক্লিনিককে ২০,০০০ টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া ক্লিনিক্যাল ল্যাবের বিলিং সেকশনের মূল্য তালিকা, কর্মরত স্টাফদের প্রাতিষ্ঠানিক যোগ্যতাও পর্যবেক্ষণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা। তিনি জানান, ক্লিনিক ও ল্যাবরেটরি পরিস্কার পরিচ্ছন্নতা আছে কিনা। ক্যামিক্যাল গুলো মেয়াদ উত্তীর্ণ কিনা দেখা হয়েছে। বেনামী ক্যামিকেল ও অপরিস্কার থাকায় সর্তক ও জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন হাসপাতাল কতৃপক্ষের পক্ষে এনামুল হক বলেন, অভিযানে ইউনিয়ন হাসপাতাল কে সর্তক করা হয়েছে। স্বাস্থ্য সেবা আর ও উন্নত করতে এ অভিযান ভূমিকা রাখবে।
এ সময় প্রসিকিউটর কর্মকর্তা জেলা সদর হাসপাতালের ডা. আবিবুর রহমান, ড্রাগ ইন্সপেক্টর কাজী মো: ফরহাদ, স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল পাল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026