1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বেনাপোলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 11:05 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বেনাপোলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

শার্শা উপজেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন 
  • Update Time : Sunday, May 11, 2025,
  • 97 Time View
58

শার্শা উপজেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

যশোরের বেনাপোল পৌরসভার ফায়ার সার্ভিসের সামনে অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইসমাইল হোসেন(১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। যশোর বেনাপোল মহাসড়কের দিঘীরপাড় ফায়ার সার্ভিসের সামনে সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের গ্রামের বাড়ী ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদের গয়ড়া গ্রামের মমিন হোসেনের ছেলে।

রোববার (১১মে) সকালে বেনাপোল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাইসাইকেল যোগে বেনাপোল আসার পথে দিঘীরপাড় নামক স্থানে চাউল বোঝাই একটি ট্রাক্টরের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামে যুবকের প্রান যায়।

নিহত ইসমাইল বেনাপোলের একটি মটরসাইকেল গ্যারেজে মেকানিকের কাজ করত।স্থানীয়রা ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনার পরই বেনাপোল ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় দিঘীরপাড়ের এক প্রত্যক্ষদর্শী জানান,দুর্ঘটনার সময় ট্রাক্টর চালক মোবাইল ফোনে কথা বলছিলো একারনেই এই ঘটনা ঘটেছে।

নাভারন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ধানবাহী ট্রাক্টরেরর চালক পালিয়ে গেছে, আটক করা হয়েছে ট্রাক্টরটি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট