
মামুন মোড়ল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া সর্বপ্রথম নারীদের অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া বিনামূলে ব্যবস্থা করে দিয়েছেন। এরপর এটিকে দশম শ্রেণি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তিনি গতকাল রাতে নরসিংদীর পলাশের বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পলাশ থানা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলে আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় মঈন খান বলেন, ২০০৮ সালের নির্বাচন সুষ্ঠু বলে প্রচার হলেও সেটি ছিল সত্যিকার অর্থে একটি ভূয়া ও সাজানো নির্বাচন। যার পিছনে ছিল বাংলাদেশের রাজনীতিকে দূর করার মহা পরিকল্পনা। ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিভিন্ন নেতৃবন্দ। আলোচনা সভা শেষে মঈন খান দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।