1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 9:34 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, June 1, 2025,
  • 95 Time View
53

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আব্দুল্লাহ আল মোমিন পাবনা জেলা প্রতিনিধি

“প্রতিজ্ঞা করি, তামাক নয় – জীবন বেছে নেই”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ৩১ মে শনিবার শহরের প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি সকাল ১১টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাস্সুম। আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রিন্সিপ্যাল ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডা. মুরাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম এবং প্রেসক্লাব পাবনার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতিবছর ৩১ মে দিবসটি পালিত হয়ে আসছে, যার লক্ষ্য হলো তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত একটি বিশ্ব গড়ে তোলা।

পাবনার জেলা প্রশাসক বলেন, “তামাক শুধু একজন ব্যক্তিকে নয়, তার চারপাশের মানুষদেরও ক্ষতির মুখে ফেলে। তামাক বিরোধী এই সামাজিক আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশকে তামাকমুক্ত করতে হলে শুধু প্রচারণা নয়, প্রয়োজন কঠোর আইন বাস্তবায়ন এবং সামাজিক আন্দোলন।

দিবসটির তাৎপর্য উপলক্ষে পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়, যেখানে তামাকের ভয়াবহতা এবং এর প্রতিকারে করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট