1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১০:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিশ্বাস অবিশ্বাসে পরিণত হয়েছে বিয়ের জন্য কাজী ডাকতে গিয়ে। 

মাহমুদুল হাসান ( আঃ কাদির ) বিশেষ প্রতিনিধি।
  • Update Time : রবিবার, মার্চ ২৩, ২০২৫,
  • 127 Time View
105

মাহমুদুল হাসান ( আঃ কাদির ) বিশেষ প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

প্রেমিকাকে বন্ধুর কাছে রেখে কাজী আনতে যায় প্রেমিক। এই সুযোগে বন্ধুই প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়।

তবে শেষ পর্যন্ত ধরা পড়েছেন দুজনই, আর মামলার জেরে কারাগারে ঠাঁই হয়েছে উভয়ের।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ মার্চ) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে অটোরিকশাচালক মো. হাসান (২৯) একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্ক গভীর হলে তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বন্ধু মো. ইলিয়াস খান (২৩)-এর সহায়তায় কিশোরীকে নিয়ে পালিয়ে ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে যান হাসান। সেখানে প্রেমিকাকে বন্ধুর কাছে রেখে কাজী আনতে যান তিনি। কিন্তু তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়ে নিজেই পালিয়ে যান।

প্রেমিক হাসান বহু চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর খোঁজ পাননি। অবশেষে ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও কিশোরী ভান্ডারিয়া বাজারে আসলে স্বজনরা তাদের ধরে ফেলেন।

কিশোরীর পরিবারের পক্ষ থেকে তখন কেউ মামলা করেন। এ কারণে সংশ্লিষ্ট ওয়ার্ডের চৌকিদার মো. জামাল আকন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনোয়ার বলেন, কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026