1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বিরামপুর ৩ হাজার ৩০ টাকা নিয়ে খেলছিলেন জুয়া অতঃপর আটক-৬ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 1:37 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বিরামপুর ৩ হাজার ৩০ টাকা নিয়ে খেলছিলেন জুয়া অতঃপর আটক-৬

মো:মাকিদ হায়দার,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধি।
  • Update Time : Saturday, March 15, 2025,
  • 121 Time View
58

মো:মাকিদ হায়দার,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

৩ হাজার ৩০ টাকা নিয়ে খেলছিলেন জুয়া অতঃপর আটক-৬

ছবি : আটক ৬ ব্যক্তি

রাতের আঁধারে ৬ জন মিলে ৩ হাজার ৩০ টাকা নিয়ে খেলছিলেন জুয়া।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে।

শুক্রবার (১৫মার্চ) রাত আনুমানিক সাড়ে ১২:৪০ ঘটিকায় বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়োগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার ওরফে ফিজুল এর ধানের চাতাল হতে তাঁদের আটক করা হয়েছে। এসময় তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় তাঁদের আটক করা হয়েছে।তাঁদের নিকট হতে ১ সেট DON ALPHA CARDS তাস ৫২টি এবং নগদ অর্থ ৩ হাজার ৩০ টাকা জব্দ করেন পুলিশ । আটককৃতরা হলেন টাটকপুর ফকির পাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে হামিদ মাহমুদ (৩২), গোলাম মোস্তফার ছেলে নাহিদ ইসলাম (২৮), মনছের আলীর ছেলে রাসেল শেখ (২৪), আব্দুস সাত্তারের ছেলে মাজারুল ইসলাম (৪২) এছাড়াও টাটকপুর ও খয়েরপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলের রায়হান কবির (২৫),ও আলিফ উদ্দিনের ছেলে আশিকুর ইসলাম(৩২)।

প্রকাশ্যে জুয়া খেলায় যুব সমাজ ধ্বংসসহ সমাজে নারী নির্যাতন ও চুরি ছিনতাই রোধে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৩/৪ ধারা মোতাবেক তাঁদের আটক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ফুলবাড়ি উত্তর কৃষ্ণপুর এলাকার মৃত মোন্নাফ মন্ডলের ছেলে মাসুম আলী(৩৫), বিরামপুর উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল লতিফের ছেলে নাসিম আহমেদ(২৯), ফুলবাড়ি উপজেলার সুজাপুর মধ্যপাড়া গ্রামের জনাব আলীর ছেলে সাগর আলী(৩০) বিরামপুর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের আজহার আলীর ছেলে আক্কাস আলী(৩০)আটক করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জনসহ মোট ১০ জনকে ১৫ তারিখ দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট