1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বিরামপুর সীমান্তে ১৬ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক করল বিজিবি - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 1:27 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বিরামপুর সীমান্তে ১৬ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক করল বিজিবি

মোঃ মাকিদ হায়দার। বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : Saturday, March 15, 2025,
  • 113 Time View
66

মোঃ মাকিদ হায়দার। বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১৬ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ও ফেন্সিডিলসহ নূর আলম শাহীন (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী চৌঠা গ্রামের একটি লিচু বাগান থেকে মাদকদ্রব্যসহ ঐ মাদকব্যবসায়ীকে আটক করেছে বলে বিজিবি ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত মাদকব্যবসায়ী উপজেলার বিনাইল ইউনিয়নের বাকুন্ডা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার চৌঠা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান পার হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিজিবি।পরে, সকাল সাড়ে ৯টার দিকে বিজিবির চৌঠা বিওপি ক্যাম্পের কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।অভিযানে ১০ হাজার ৮৭০ পিস নেশাজাতীয় ইনজেকশন, পাঁচ বোতল ফেন্সিডিল এবং এক কেজি জিরা জব্দ করা হয়েছে।সীমান্ত পিলার ২৯৬/২ এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গ্রামের একটি লিচুর বাগানের ভেতর দিয়ে মাথায় করে বস্তাভর্তি মাদকদ্রব্য নিয়ে পালানোর সময় নূর আলম শাহীনকে আটক করে বিজিবি। পরবর্তীতে বস্তা তল্লাশি করে সেখান থেকে ভারতীয় ১০ হাজার ৮৭০ পিস নেশাজাতীয় ইনজেকশন, পাঁচ বোতল ফেন্সিডিল এবং এক কেজি জিরা জব্দ করে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য ও জিরার আনুমানিক মূল্য ১৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজিবি ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, শনিবার সকালে চৌঠা সীমান্তে মাদকসহ আটক আসামির বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে জব্দকৃত মালামালসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট