1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 7, 2026, 2:32 am
Title :
‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান সেন্টমার্টিন ও টেকনাফে দুটি বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, December 10, 2025,
  • 38 Time View
104

জাহিদুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের সমর্থিত রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টায় কলেজ গেট বাজার থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করে ঘাগড়া বাজার হয়ে বেতবুনিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। দুপুর ১টায় সমাপ্ত হয় এ কর্মসূচি। পুরো গণসংযোগ পরিচালনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলন।পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা। বিশেষ অতিথি ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল হাসেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, সদস্য নার্গিস আক্তার, অরুনজিতা, হালিমা আক্তার, স্বপ্না ত্রিপুরা।এ ছাড়া যুব সংহতির নেতা সাইফুল ইসলাম, সাইমুন ইসলাম, আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম, রুবেলসহ অন্যান্য নেতা–কর্মীরাও উপস্থিত ছিলেন।পথসভায় জুই চাকমা বলেন,স্বাধীনতার পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। প্রচারণার সময় মানুষের মাঝে গভীর আগ্রহ লক্ষ্য করেছি। তবে সবচেয়ে বড় উদ্বেগ কিছু ভোটকেন্দ্রের নিরাপত্তা। ভোট যেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, এ জন্য র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ সব বাহিনী মোতায়েন করা প্রয়োজন। অতীতে কিছু কেন্দ্র দখল হওয়ার ঘটনা ঘটেছে এটা আর যেন না হয়।রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলন বলেন, আজকের পথসভা ও গণসংযোগে সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের শক্তি। যদি সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে এই আসনে আমরা বিজয়ী হবো বলে বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট