1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১০:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জকিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু

এম ডি রাশেদুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫,
  • 125 Time View
123

এম ডি রাশেদুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওহিদ আহমদ (১৭) নামের এসএসসি ফলপ্রার্থী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা রাতের দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউপির পশ্চিম লোহারমহল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী পশ্চিম লোহারমহল গ্রামের আতাউর রহমান মুহুরির ছেলে

নিহত ওহিদ আহমদের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা রাতের দিকে নিজ বাড়িতে সে অসাবধানতাবশত বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওহিদ আহমদ এ বছর ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

এদিকে, এসএসসি ফলপ্রার্থী ওহিদ আহমদের আকস্মিক মৃত্যুতে তার শিক্ষক, সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া দেখা দিয়েছে। মেধাবী শিক্ষার্থী ওহিদ আহমদকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন মা-বাবাসহ আত্মীয় স্বজনরা।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026