1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:১১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিজিবি অভিযানে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকা থেকে মানব পাচার চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে আটক

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ উপজেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, অক্টোবর ৫, ২০২৫,
  • 113 Time View
189

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ উপজেলা প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের বড় একটি নেটওয়ার্ক ভেঙে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় শনিবার (৪ অক্টোবর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত এক গতিশীল অভিযানে মানব পাচারে জড়িত ছয়জনকে হাতেনাতে আটক করা হয়; অভিযান চালু থাকা অবস্থায় পাচারকারীরা মিয়ানমার থেকে অবৈধভাবে আনা একদল লোককে লুকিয়ে রাখার চেষ্টা করছিল বলে জানায় বিজিবি।

গোপন সূত্রের খবর পেয়ে ২ বিজিবির অধিনায়কের নির্দেশে দ্রুত ব্যবস্থা নেয়া হয়। অভিযানে অংশ নেওয়া বিজিবি সদস্যরা মোছাঃ শামসুন্নাহারের বাড়ি ঘেরাও করে; বাড়ির পিছনের অংশ দিয়ে চক্রের দুইজন সদস্য পালিয়ে গেলেও বাড়ির ভেতর প্লাস্টিকের ছাউনির একটি ঘর থেকে বাড়ির মালিক মোছাঃ শামসুন্নাহারকে সহ মোট ছয়জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা টাকার বিনিময়ে পাচারকারীদের আনা মানুষের সাময়িক আশ্রয় দিয়ে আসছিল এবং কিছু অপরাধী সম্মিলিতভাবে মিয়ানমার থেকে লোক এনে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে দেওয়া ও মোটা অংকের অর্থে FDMN কার্ড সংগ্রহে সহায়তা করত।

আটককৃতদের মধ্যে রয়েছেন মোছাঃ শামসুন্নাহার (৩৫) — যিনি মিস্ত্রিপাড়া, সাবরাং ইউনিয়নের বাসিন্দা এবং স্বামী মোহাম্মদ আখের প্রবাসী; হোসনে আরা (৩১) — ২০ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের; নুরুন্নিসা (৪৯) — ২৬ নম্বর শালবাগান এফডিএমএন ক্যাম্পের; মোহাম্মদ ইসমাইল (৫০) — ২০ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের; হারুন (৩৫) — ১৫ নম্বর জামতলি এফডিএমএন ক্যাম্পের এবং ইউসুফ আলী (৪৭) — ২৬ নম্বর শালবাগান এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা। পালিয়ে থাকা আসামিদের মধ্যে কালু মিয়া (৩৫) ও হাশেম মোল্লা (২৫) সহ আরও আনুমানিক দুই জনকে খুঁজে পেতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026