1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বিএনপি নেতার রিসিভশনে অনুপ্রবেশকারীদের ঢল: দুই গ্রুপের সংঘর্ষ  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 1:58 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বিএনপি নেতার রিসিভশনে অনুপ্রবেশকারীদের ঢল: দুই গ্রুপের সংঘর্ষ 

পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 116 Time View
53

পাবনা জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

০৯ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় প্যাডে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত একটি চিঠিতে সালাউদ্দিন খান পিপিএম কে কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনিত করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনিত হওয়ায় নিজ এলাকার প্রবেশ মুখ কাজিরহাট ঘাটে সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন খান পিপিএম’ র রিসিভশন ও সংবর্ধনার আয়োজন করে সাঁথিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশ। তাকে রিসিভ করতে ১৭ই মার্চ (সোমবার) সকাল থেকে কাজিরহাট ঘাটে জমায়েত হয় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ তবে তাদের মধ্যে পতিত রাজনৈতিক দল আওয়ামিলীগ নেতাকর্মীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য পরিমাণ।

এসময় সালাউদ্দিন খান এর উপস্থিতিতে নন্দনপুর ইউনিয়ন বিএনপির নেতা সুজনের সাথে ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য বকুল মেম্বার ( আওয়ামীলীগ নেতা ও মাদক ব্যবসায়ী)’র অনুসারীদের মধ্যে বাগবিতন্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে বকুল মেম্বার গ্রুপের পক্ষের আর আতাইকুলা ইউনিয়ন বিএনপি নেতা হামজা আত্মরক্ষার্থে নদীতে ঝাঁপ দেয়। এসময় অবস্থা বেগতিক রেখে কর্মসূচি অসমাপ্ত ও নেতাকর্মীদের রেখে ঘটনাস্থল ত্যাগ করে বিএনপি নেতা সালাউদ্দিন।

এদিকে বিএনপি নেতার রিসিভশনে আওয়ামিলীগ নেতাকর্মীর উপস্থিতি ও সংঘর্ষের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।

এবিষয়ে জানতে সালাউদ্দিন খান’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি। তবে বিএনপি নেতার রিসিভশনে আওয়ামিলীগ নেতাদের উপস্থিতি বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, আওয়ামিলীগের কোন সন্ত্রাসী ও জুলুমবাজের বিএনপিতে কোন স্থান নাই

যদি কেউ অনুপ্রবেশ করে তাহলে যাদের মাধ্যমে আসবে তাদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট