1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বিএনপিতে পদ পেলেন আওয়ামীলীগ নেতা, খুশিতে খাশি কেটে ভুঁড়িভোজ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 10:54 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বিএনপিতে পদ পেলেন আওয়ামীলীগ নেতা, খুশিতে খাশি কেটে ভুঁড়িভোজ

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
  • Update Time : Friday, March 21, 2025,
  • 111 Time View
65

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও বিএনপির পদ পেয়েছেন এনামুল হাসান শিকদার নামে এক ব্যক্তি। এই আনন্দে তিনি তিনটি খাশি জবাই করে ভুঁড়িভোজের আয়োজন করেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির কমিটিতে।

জানা গেছে, এনামুল হাসান শিকদার ও তার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার চাচাতো ভাই নেছার উদ্দিন শিকদার কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া, তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের ঘনিষ্ঠ আত্মীয়।

দীরঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে এনামুল হাসানের বিরুদ্ধে স্থানীয়দের জমি দখল, সালিশ বানিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লার জমি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন নেতা জানান, এনামুল হাসান শিকদার কখনো বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বরং, ২০১৬ সালের কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা মার্কার এজেন্ট হিসেবে কাজ করেছেন এবং দীর্ঘ ১৫ বছর ধরে তার সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্রচার প্রচারণা চালিয়েছেন।

এরপরও ১৫ মার্চ তাকে কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ দেওয়া হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ পদ পাওয়ার পর ১৭ মার্চ কালিশুরী হাইস্কুল সংলগ্ন নিজ বাড়িতে তিনটি খাশি জবাই করে ভুড়িভোজের আয়োজন করেন এনামুল হাসান। তবে, ওই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বা কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না। এনামুলকে সদস্যপদ দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে তাকে সদস্য করা হয়েছে। তবে তার সম্পর্কে বিস্তারিত আমার জানা ছিল না।###

 

তারিখ-২১/০৩/২৫ইং

মো.আরিফুল ইসলাম

বাউফল প্রতিনিধি 

০১৭২১৩২৯৬০১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট