1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৬:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাসাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জামায়াতে যোগদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
  • 133 Time View
267

বাসাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জামায়াতে যোগদান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও বিএনপি নেতা উত্তম কুমার সাহা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

​বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে বাসাইল উপজেলা জামায়াত কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ দলটিতে যোগদান করেন এবং যোগদান পরবর্তীতে দলটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাসাইল-সখীপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান, বাসাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি ফরিদ হোসাইন সহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

জামায়াতে যোগদান প্রসঙ্গে উত্তম কুমার সাহা বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতি শুরু করেন। বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজে তিনি ছাত্রদলের মনোনীত নাট্য বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ​গত ১৮ বছর রাজপথে সক্রিয় আন্দোলন করেছি। কিন্তু ৫ আগস্টের পর বিএনপির ভেতরে যে পরিমাণ কোন্দল এবং একে অপরের প্রতি অসহনশীলতা দেখেছি, তা আমাকে ব্যথিত করেছে। সেখানে সহনশীলতার অভাব বোধ করায় আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”
​তিনি আরও বলেন, “আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে যে— জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা শাখা-সিঁদুর পরতে পারবে না বা চলাফেরা করতে পারবে না। মূলত অন্য দলগুলো এই ভয় দেখিয়ে হিন্দুদের পিছিয়ে রেখেছে। আমি মনে করি, ধর্ম যার যার, কিন্তু রাজনীতি সবার। জামায়াতে যোগ দিলেই কেউ মুসলমান হয়ে যায় না, আর না করলে হিন্দুত্ব হারায় না।”​
তিনি জামায়াতে ইসলামীর শৃঙ্খলার প্রশংসা করে বলেন, “এই দলে মুসলমান ভাইয়েরা যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তেমনি হিন্দু ভাইয়েরাও নিজ নিজ ধর্ম পালন ও গীতা পাঠ করেন। তাদের মূল শিক্ষা হলো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। একজন মানুষ যখন নিজের ধর্মের প্রতি সঠিক জ্ঞান রাখে, তখন সে অন্যের সাথে খারাপ ব্যবহার করে না এবং দুর্নীতিতে জড়ায় না। মূলত এই নৈতিকতা এবং দুর্নীতিরোধের আদর্শে উদ্বুদ্ধ হয়েই আমি এই নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026