1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৯:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাল্যবিয়ে রোধে কোর্ট ম্যারেজ বন্ধ চান ইউএনও

মোঃ আজাদ হোসেন নিপু।
  • Update Time : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫,
  • 167 Time View
130

মোঃ আজাদ হোসেন নিপু।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাল্যবিয়ে রোধে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভার আলোচনায় তিনি এ কথা বলেন।

ইউএনও আরও বলেন, ‘বাল্যবিয়ে রোধ করতে হলে কোর্টের হলফনামাকে কোর্ট ম্যারেজ বলা বন্ধ করতে হবে। মূলত কোর্ট ম্যারেজ আইনত স্বীকৃত বিয়ে নয়। কোর্ট ম্যারেজের নামে যেসব বিয়ে দাবি করা হয়, সেই ভিকটিমকে বেশিরভাগ সময় প্রতারণার শিকার হতে হয়।’

এর আগে আলোচনা সভায় বক্তারা বাল্যবিয়ে বন্ধ করা নিয়ে বিস্তর আলোচনা করেন। তারা বাল্যবিয়ের জন্য কোর্ট ম্যারেজকে অনেকাংশে দায়ী করেন। প্রয়োজনে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সঠিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

আলোচনা সভায় ইউএনও মাসুদ রানা বলেন, কোর্ট ম্যারেজ বিয়ের জন্য কোনো বৈধ পন্থা নয় তা সবাইকে জানাতে হবে। বয়স ঘোষণা করা আর বিয়ে সম্পন্ন করা এক জিনিস নয়। তাই কোর্ট ম্যারেজ শব্দটাকে বিয়ে বলা বন্ধ করতে হবে।

সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026