1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বামনায় ডাকাত সন্দেহে ২ যুবক আটক, মোটরসাইকেলে আগুন। 

প্রদেশ মিস্ত্রী, বামনা (বরগুনা) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫,
  • 184 Time View
158

প্রদেশ মিস্ত্রী, বামনা (বরগুনা) প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বরগুনার বামনায় গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি সংগঠিত হয়েছে। ফলে সমগ্র উপজেলা ব্যাপী বর্তমানে ডাকাতের আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় স্থানীয়রা স্ব-উদ্যোগে নাগরিক পাহাড়া শুরু করেছে।

গত বুধবার(২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলা মধ্য আমতলী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে ডাকাত সন্দেহে আটক করে স্থানীয় লোকজন। এসময় বিক্ষুব্ধ জনগন তাদের ব্যবহৃত একটি পালসার কম্পানীর মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

আটককৃত ওই দুই যুবকরা হলেন, আমতলী গ্রামের মৃত শাহজাহান খানের ছেলে মো. শামিম হোসেন রাকিব(২২) ও পূর্ব সফিপুর গ্রামের হায়দার আলীর ছেলে মো. হাসান আলী(২১)।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার(২৭ মার্চ) বামনা থানা পুলিশ চুরির প্রস্তুতির অভিযোগ এনে একটি মামলা দায়েরের প্রক্রিয় সম্পন্ন করেছেন।

স্থানীয়রা জানান, মধ্যআমতলী গ্রামের শহিদুল বক্স এর একটি পরিতাক্ত ঘরের ভিতর অভিযুক্ত শামিম হোসেন রাকিব ও হাসান আলী এই দুই যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সময় স্থানীয় নাগরিক পাহারায় দ্বায়িত্ব প্রাপ্তরা বিষয়টি টের পেয়ে গোপনে ওই ঘরের চারপাশ ঘিরে ফেলে। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে বামনা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে আটককৃতদের জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানাগেছে, ডাকাতির কালে ব্যবহৃত ওই দুই যুবকের একটি মটরসাইকেল বিক্ষুব্ধ জনগন আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে।

এদিকে সম্প্রতি গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১৭ মার্চ বুকাবুনিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে সঞ্জীব মিত্রের বাড়ীতে লোহার দরজার ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করে লোকজনকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি সংগঠিত করে। এঘটনার তিন দিন পরে গত গত শুক্রবার রাতে উপজেলা ব্যাপী বিভিন্ন মসজিদের মাইকে ডাকাত ঢুকছে মর্মে সকলকে সতর্ক করাহয়। মোট কথা এই ঈদে সকলের মনে ডাকাতির আতঙ্ক বিরাজ করছে।

এব্যপারে বামনা থানার অফিসার ইন চার্জ মো. হারুণ অর রশিদ হাওলাদার বলেন, আমরা ডাকাতি রোধে টহল বৃদ্ধি করেছি। প্রতিটি গ্রামে নাগরিক পাহারা বসিয়েছি। আটক ওই দুই যুবকের নামে চুরির প্রস্তুতি মামলা নিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026