1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫,
  • 183 Time View
201

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাবার লাশ বাড়িতে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে মাসুমা বেগম নামে এক পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের খুদিরাই গ্রামে এ ঘটনা ঘটে।

সে পঞ্চমগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ।

জানা গেছে, গতকাল বুধবার রাতে মাসুমার বাবা রাকিব আলী (৫০) নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল যাওয়ার পথে তিনি মারা যান।

এদিকে বাবার লাশ বাড়িতে রেখে চোখের জলে মাসুমাকে পরীক্ষার হলে যেতে হয়। তবে পরীক্ষা শেষ হওয়ার আগেই সকাল ১১টায় তার বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মাসুমার নিকট আত্মীয়রা বলেন, মাসুমা তার বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছে। আর সে যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে সে অকৃতকার্য হবে। এজন্য বাবার লাশ বাড়িতে রেখে তাকে পরীক্ষার হলরুমে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান বলেন, মাসুমার বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্র আমরা শিক্ষকবৃন্দ রাতের আধারে তাদের বাড়িতে ছুটে যাই। মেয়েটি শোকাহত থাকায় প্রথম দিকে পরিক্ষা অংশগ্রহণ করতে চায় নাই। আমরা সকাল বেলায় তাকে পরীক্ষায় কেন্দ্রে আত্নীয় স্বজনদের প্রচেষ্টায় নিয়ে যাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026