1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বানারীপাড়া থানার এস আই দোকানদারের উপর হুংকার ও মার*ধর - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 1:23 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বানারীপাড়া থানার এস আই দোকানদারের উপর হুংকার ও মার*ধর

Reporter Name
  • Update Time : Tuesday, June 17, 2025,
  • 124 Time View
58

মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এই আমাকে তুই চিনিস, দোকানদারকে হুংকার দিয়ে বানারীপাড়া থানা পুলিশের এ এস আই মোঃ শাহজাহান চর থাপ্পড় ও গালিগালাজ করল এক মোবাইল দোকানদারকে। জন মনে প্রশ্ন এ কেমন আচরন? জুলাই গনঅভ্যুত্থানে কতিপয় পুলিশের অপকর্মের কারনে যেখানে সকল পুলিশ বাহিনী বদনামের ভাগিদার হয়েছে তা দূর করার জন্য সমস্ত পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা ও ওসি (তদন্ত) শতদল মজুমদারসহ অন্যান্য অফিসার এবং সদস্যরা জনগনের সেবায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এবং অধিকাংশ জনগনের মনের মনিকোঠায় স্থানও করে নিয়েছেন। কিন্তু এ এস আই শাহজাহানের এমন আচরন সকল শ্রেণির মানুষের নিকট হতাশাজনকই মনে হচ্ছে। গত ১৬ জুন সকালে থানা সংলগ্ন মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী বশিরের দোকানে ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা। আইন রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তি নিজেই আইন ভঙ্গ করে বসলেন। ওই দোকানটি ছিল ছোট এবং সংকীর্ণ । দোকানের মধ্যে স্পেস ছিল খুবই কম। দোকানের সামনে কাস্টমার দাড়ানোর জন্য সামান্য জায়গা। সেখানে এএসআই শাহজাহান তার কয়েকজন লোক নিয়ে বসে দীর্ঘক্ষণ আলাপচারিতা করতেছিলেন। দোকানী কামরুল খেয়াল করলেন, এতোগুলো পুরুষ লোক বসে থাকা ও দোকানে জায়গা না থাকায় নারী সহ কিছু কাস্টমার দোকানের অভিমূখী হয়েও ফিরে যাচ্ছে। অনেকক্ষণ পর দোকানের কর্মচারী যখন বাধ্য হয়ে কাস্টমারদের দাঁড়ানোর ব্যবস্থা করতে জায়গা ছাড়তে বলেন, তখন থানার এএস আই শাহজাহান ক্ষিপ্ত হয়ে ক্ষমতার অপব্যবহার করে ওই কর্মচারীকে ক্ষিপ্র সহকারে বলে এই তুই আমাকে চিনিস। এছাড়া আরো অনেক গালাগাল করে কর্মচারীকে এবং চর থাপ্পর মারেন। বিষয়টি মুহূর্তের মধ্যে সোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ২৪ জুলাই গণ অদ্ভুত্থানের পূর্বের অবস্থা থেকেই এ এসআই শাহজাহান জনসাধারণের উপর এভাবে আগ্রাসী ভূমিকা পালন করে। উপস্থিত সাধারণ জনগণের ভাষ্যমতে এ এসআই শাহজাহান হয়তো নিজেকে পূর্বের অবস্থা থেকে এখনো শুধরাতে পারেননি এবং তার পূর্বের মনোভাব এখনো রয়ে গেছে। এখানে দেশ পরিবর্তন হয়ে গেছে যেখানে থানা পুলিশ নীরলস পরিশ্রম করে যাচ্ছে জনগণের আস্থা অর্জন করতে এখানে এ এসআই শাজাহানের এমন কর্মকান্ড সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে প্রশ্নবিদ্ধ করেছে। তার এমন আগ্রাসী ভূমিকা সাধারণ জনগণের কাছে কাম্য নয়। সোশ্যাল মিডিয়া ঘটনাটি ভাইরাল হওয়ার পর এ এসআই শাহজাহান ওই দোকানদারের কাছে গিয়ে মাফ চেয়েছেন। এ বিষয়ে থানার মোঃ মোস্তফা ঘটনা সত্যতা স্বীকার করে বলেন দোকানে কর্মচারী কামরুল এ এস আই শাজাহানকে বলে আপনার অনেকক্ষণ বসে আছেন এতে আমার কাস্টমার আসতে পারে না। এ নিয়ে তর্ক বিতর্ক একপর্যায়ে এ এসআই শাহজাহান কর্মচারীকে চড় মারতে গেলে সে সরে যায়। পরে আমার সেকেন্ড অফিসার গিয়ে দোকানদার কাছে ওকে নিয়ে মাফ চাওয়ায়। এ প্রসঙ্গে অতিরিক্ত এসপি দায়িত্বে থাকা একরামুল জানান আজকের মধ্যে পুলিশ সুপারের কার্যালয় হতে আপনাকে একটি মেসেজ জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট