1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বানারীপাড়ায় ঝিনুকে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ।

মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫,
  • 148 Time View
114

মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বরিশালের বানারীপাড়ায় মৎস্য দপ্তরের আয়োজনে ও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অর্থায়নে বেকার যুবক – যুবতী উদ্যোক্তাদের মাজে ঝিনুকে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
১৯ জুন রবিবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলার ২৫ জন তরুন উদ্যোক্তা ও বেকার যুবক যুবতীদের মাঝে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় ঝিনুক বাছাই, ঝিনুকে সিজারের মাধ্যমে  ইমেজ স্থাপন সরাসরি হাতে কলমে শিখানো হয়।
এ প্রশিক্ষন থেকে জানা গেছে, মুক্তা জীবন্ত ঝিনুকের দেহের ভেতরে জৈবিক প্রক্রিয়ায় তৈরি এক ধরনের রত্ন। মুক্তা সৌখিনতা ও আভিজাত্যের প্রতীক। মুক্তার প্রধান ব্যবহার অলংকার হলেও কিছু কিছু জটিল রোগের চিকিৎসায় মুক্তা ও মুক্তা চূর্ণ ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে মুক্তার চাহিদা যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে,  তেমনি ভাবে অভ্যন্তরীণ বাজারেও মুক্তার চাহিদা উল্লেখযোগ্য। মুক্তা চাষ একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি। কেননা ঝিনুকে প্রক্রিয়া জলাশয় কে পরিষ্কার রাখে। মুক্তা চাষের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী। তিনি বলেন, ঝিনুক চাষ বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প। ঝিনুক থেকে পাওয়া যায় মহামূল্যবান মুক্তা। তাই এই খাতে নজর দেয়া গেলে দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, অফিস সহকারী সুমন মিয়া, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার, এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির।
এ প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় সম্পদ ব্যাবহার করে দেশীয় রত্নের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অনেক বেকার যুবক- যুবতীর কর্মসংস্থানের যোগান সম্ভব। স্বল্প খরচ, অনুকুল পরিবেশ, কাঁচা মালের প্রাচুর্যতা সব মিলিয়ে ঝিনুকে মুক্তা চাষ হতে পারে হাজার বেকার কর্মসংস্থানের পথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026