1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাঞ্ছারামপুরে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে জোনায়েদ সাকি

রিপন মিয়া সরকার প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫,
  • 139 Time View
117

রিপন মিয়া সরকার প্রতিনিধি ।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাঞ্ছারামপুর উপজেলায় গণসংহতি আন্দোলনের প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে উপজেলা ডিজিটাল হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপ‌জেলার প্রধান সমন্বয়কারী মো. শামীম শিবলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম (রেনু মেম্বার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, “বাংলাদেশ আজ একটি সংকটপূর্ণ সময়ে দাঁড়িয়ে। তরুণরা আমাদের দেশকে ধ্বংসের মুখ থেকে নতুনভাবে গড়ার সুযোগ তৈরি করেছে। তাই মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “এই এলাকার উন্নয়ন নিশ্চিত করতে আমি ও আমার দল বদ্ধপরিকর। আমরা চাই জনগণের ক্ষমতা জনগণের হাতেই থাকুক, কোনো ফ্যাসিস্ট শক্তির হাতে নয়।”

জোনায়েদ সাকি সাবেক আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বহাল রয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে জুলাই-আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটেছে। তবে এটি মনে রাখা জরুরি, শেখ হাসিনার আগেও যারা দুঃশাসন চালিয়েছে, তারা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে শাসন কায়েম করেছিল, সেই ব্যবস্থা এখনো বহাল তবিয়তে আছে। আমাদের প্রধান কাজ হলো সেই ব্যবস্থাকে পরিবর্তন করা।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য শুধু নির্বাচন যথেষ্ট নয়, একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো দরকার। আমরা চাই গণতন্ত্রের প্রকৃত রক্ষকরা সক্রিয় হোক এবং একটি ন্যায়সঙ্গত রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠুক।”

অনুষ্ঠানে বক্তারা গণসংহতি আন্দোলনের আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026